হাসপাতাল থেকে ছুটি পেলেন এ আর রহমান

0
108
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কিছু রুটিন চেক আপের পর হাসপাতাল থেকে ছুটি দেওয়া  হয়েছে  সুরকার এ আর রহমানকে। চিকিত্সকরা জানিয়েছেন, সম্ভবত শরীরে জলশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। অস্কারজয়ী সুরকারের পুত্র আমিন জানিয়েছেন, তাঁর বাবা এখনও দুর্বল। তবে ভয়ের কোনও কারণ নেই। সোশ্যাল মিডিয়া  পোস্টে একথা জানিয়েছেন আমিন।
শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরে শারীরিক অস্বস্তির কথা জানিয়েছিলেন রহমান। রবিবার সকালে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে  যাওয়া হয়।