
এক বিরল ঘটনার সাক্ষী হয়েছে আরব মরুভূমি। সম্প্রতি সৌদি আরব ও কাতারে হালকা তুষারপাত হয়েছে।সৌদি আরবের বিশাল বাদামী টিলাগুলোতে তুষার পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
জানা যাচ্ছে,উত্তর সৌদি আরবের কিছু এলাকায় বিরল শীতের ঝড়ের প্রভাবে তৈরি হয়েছে এক অপ্রত্যাশিত দৃশ্য।মরুভূমি শহর হাইল সাদা তুষারের চাদরে ঢেকে গেছে।আরব উপদ্বীপে প্রবল শীতল হাওয়ার কারণে এই অস্বাভাবিক আবহাওয়া দেখা দিয়েছে, যার ফলে উত্তরের কিছু অঞ্চলে তাপমাত্রা প্রায় মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে।স্থানীয়রা এই তুষারপাতকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।অনেকের দাবি, প্রায় ত্রিশ বছর ধরে তারা এমন দৃশ্য দেখেননি। স্থানীয়রা পাফার জ্যাকেট পরে বিস্ময়ের সঙ্গে তুষারপাত উপভোগ করছেন।তারা চোখে বিস্ময় নিয়ে চারদিক তাকিয়ে দেখছেন।
এই বিরল দৃশ্য পর্যটক ও স্থানীয়দের আকর্ষণ করেছে এবং মরুভূমিকে এক নাটকীয় শীতের রূপে পরিণত করেছে। কাতারেও বড় কিছু এলাকায় ঘন তুষার জমে গিয়েছে। আকাশে ঘন কালো মেঘ ভেসে ওঠে, যা ধূসর ও সাদা রঙের এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে।
