গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ইমরান খান-রেখার অসম্পূর্ণ প্রেম

    ইমরান খান-রেখার অসম্পূর্ণ প্রেম

    0
    175
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বলিউডের ইতিহাসে রেখা এমন এক নাম, যিনি শুধু তাঁর অভিনয়গুণেই নয়, রহস্যময় ব্যক্তিজীবনের জন্যও বারবার আলোচনায় এসেছেন। এদিকে এখনো রেখা পর্দায় অপ্রতিরোধ্য। অন্যদিকে তাঁর ব্যক্তিগত জীবন ততটাই রঙিন ও বিতর্কিত।

    অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, স্বামী মুকেশ আগরওয়ালের মর্মান্তিক মৃত্যু,সব মিলিয়ে তাঁর জীবন যেন সিনেমার মতোই নাটকীয়।তবে আটের দশকে এক সময় পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমরান খানের সঙ্গেও নায়িকার নাম জড়িয়েছিল। বলা হয় অভিনেত্রীর মায়েরও বেশ পছন্দ ছিল সুদর্শন ক্রিকেটার ইমরান খানকে। বলা বাহুল্য, তখন ইমরানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ভারতেও তার ফ্যান ফলোয়ারের সংখ্যা ছিল অগণিত। সেখানে গেলেই দেখা যেত, কখনো পার্টিতে, কখনো কোনো বিশেষ অনুষ্ঠানে।সে সময় নাকি পাশে থেকেছেন রেখা। আর স্বাভাবিকভাবেই শুরু হয় কানাঘুষা। প্রশ্ন উঠতে থাকে, তারা কি শুধুই বন্ধু, নাকি এর চেয়েও বেশি কিছু? শোনা যায়, অভিনেত্রীর মা নাকি এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন জানতে, ইমরান তার মেয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী হতে পারেন কি না। যদিও সেই জ্যোতিষী কী বলেছিলেন তা আজও রহস্য।কিন্তু তাদের ঘনিষ্ঠতা নিয়ে যত আলোচনা হোক, পত্রপত্রিকায় যতই তাদের নিয়ে লেখালেখি হোক, সম্পর্কটা কোনোদিনই আনুষ্ঠানিক পথে গড়ায়নি।বিয়ে তো দূরের কথা, প্রকাশ্যে প্রেমের স্বীকৃতিও দেননি কেউ।

    তবু তাদের নাম জড়িয়ে থাকা সেই অধ্যায় আজও বলিউড আর ক্রিকেট দুনিয়ায় রয়ে গেছে এক অজানা কাহিনি হয়ে। গসিপের পাতায় যখনই ফিরে আসে, দর্শকের কৌতূহল আবারও জেগে ওঠে তাদের ঘিরে।