নদিয়ায় কলেজের কাছে ঘরের নিচে পর পর বাঙ্কার

0
220
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রজাতন্ত্র দিবসে আগে নদিয়ার কৃষ্ণগঞ্জে এক-দেড় কিলোমিটার দূরে টুঙ্গি সীমান্তে চার চারটি বাস্কারের হদিশ মেলায় উত্তেজনা ছড়িয়েছে। সাধারণ মানুষের চোখ এড়িয়েই আমবাগানের ভিতরে তৈরি করা হয়েছিল ঘর।
মাটির নিচে চুপিসাড়ে তৈরি করা হয়েছিল বাঙ্কার। বিএসএফ, পুলিশের যৌথ অভিযানে মাজদিয়ার সুধীররঞ্জন লাহিড়ি কলেজের সামনে আমবাগানের ভিতরে বান্ধার থেকে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। শুধুমাত্র স্মাগলিংয়ের জন্যই বাঙ্কার তৈরি করা হয়েছিল, নাকি এতগুলো ব্যাঙ্কারের পিছনে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। অনুমান সীমান্তে নজরদারি বেড়ে যাওয়ায় গোপনে মাটি খুঁড়ে বান্ধার তৈরি করেছিল পাচারকারীরা। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধারঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের কাছে। বিএসএফের আশঙ্কা, ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ওই পুরনো বাঙ্কারের ভিতরে বিস্ফোরকও থাকতে পারে। তাই ‘মেটাল ডিটেক্টর’ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এ পর্যন্ত প্রায় দেড় কোটি টাকার কফ সিরাপ উদ্ধার হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, সীমান্তরক্ষী বাহিনী গোপন সূত্রের খবর পেয়ে প্রায় দু’বিঘা জমির উপর তৈরি একটি বাগানে তল্লাশি শুরু করে। জমিটি ব্যক্তিগত মালিকানাধীন। শুক্রবার প্রথমে একটি বাঙ্কার উদ্ধার হয়। সেই খবর পাওয়ার পর থেকে জমিটির মালিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।পরে বাগানে দু’টি লোহার বাঙ্কার উদ্ধার হয়। বাঙ্কারগুলো খুলে দেখা যায় কয়েক হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ রয়েছে।
মনে করা হচ্ছে, বাংলাদেশে পাচার করার জন্য বোতলগুলো বাঙ্কারের মধ্যে লুকিয়ে রাখছিলেন পাচারকারীরা।একটি বাঙ্কার প্রায় ১০ ফুট চওড়া ও ১৫ ফুট লম্বা। উচ্চতাও প্রায় ৮ ফুট। তবে পরের বাঙ্কার দু’টি তুলনায় ছোট।