
চাকরিহারাদের একাংশ যখন বিকাশভবনের সামনে অবস্থানে অনড় রয়েছেন তখন আরেক অংশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে রাজ্য বিজেপির সল্টলেকের দফতরে গিয়েছেন। তাদের দুরাবস্থার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাতে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সেই আবেদনই জানিয়েছেন।
আন্দোলনকারীদের তরফে সুমন বিশ্বাস বলেছেন সমস্যা মেটাতে তাঁরা চান মুখ্যমন্ত্রীও আলোচনায় বসুন। মুখ্যমন্ত্রী যেখানে ডাকবেন সেখানেই তাঁরা আলোচনায় বসতে রাজি। তাঁর কথায় আসল সমস্যা লুকিয়ে রয়েছে নবান্নের ১৪ তলায়।
যোগ্য তালিকা নিয়ে হাইকোর্টে গেলেই যোগ্যদের চাকরি বেঁচে যায়। বিজেপি দফতরের পর প্রদেশ কংগ্রেস দফতরেও গিয়েছেন চাকরিহারা। বিষয়টি নিয়ে রাহুল গান্ধী যাতে সবব হন তারই আবেদন করেছেন।






