গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home North 24Pgs স্কুলের মধ্যেই বিষ খেয়ে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

    স্কুলের মধ্যেই বিষ খেয়ে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

    0
    115
    ছবি সৌজন্যে : নিজস্ব

    স্কুলের মধ্যে বিষ খেয়ে ক্লাস সেভেনের ছাত্রীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় শোরগোল পড়েছে উত্তর ২৪ পরগনার বাগদায়।

    জানা গিয়েছে বাগদার সিন্দ্রানি সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে ক্লাস শুরুর কিছু পরে ক্লাস সেভেনের ছাত্রী ক্লাসের মধ্যেই বিষ খায়। বিষয়টি জানতে পেরে শিক্ষকরাই প্রথমে সিন্দ্রানি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে ছাত্রীকে বনগাঁ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্রী। ওই ছাত্রীর মায়ের দাবি পরীক্ষায় রেজাল্ট ভাল না হলে বিয়ে দিয়ে দেবেন বলে মজাও করেছিলেন।

    একইসঙ্গে তিনি জানতে পেরেছেন বুধবার স্কুলে বান্ধবীদের সঙ্গে গন্ডগোল হয়। তবে ঠিক কি কারণে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ওই ছাত্রী খতিয়ে দেখছে পুলিশ।