ওমানে বন্দুকবাজের হামলায় নিহত ৪

0
218
4 killed in gunman attack in Oman
4 killed in gunman attack in Oman
ওমানে মসজিদের সামনে বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার রাজধানী পূর্ব মাস্কাটের ওয়াদি আল কবির এলাকার একটি মসজিদের সামনে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তের পর রয়্যাল ওমান পুলিশ এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে জানিয়েছে, এই হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন।গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। এলাকাটি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সমস্ত জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই হামলার পিছনে কী উদ্দেশ্য ছিল তা জানতে প্রমাণ জোগাড় করা হচ্ছে।এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য শোকপ্রকাশ করেছে রয়্যাল ওমান পুলিশ। বিবৃতি দিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করা হয়েছে। তবে ধর্মীয়স্থানের সামনে এই ধরনের ঘটনা খুব একটা ঘটে না পশ্চিম এশিয়ার দেশটিতে। ঘটনার তদন্ত শেষ হলে বিস্তারিতভাবে সব তথ্য দেওয়া হবে বলে জানিয়েছে ওমান পুলিশ।