
কালিপুজোর দিন গাজোলের জাতীয় সড়কের ধারে গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ থেকে বেশকিছুটা দূরে কাটা মাথাও উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে,গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। একটু খোঁজা খুঁজির পরে দেহ থেকে বেশ কিছুটা দূরে কাটা মাথা দেখতে পান তাঁরা। এরপরেই দ্রুত থানায় খবর দিয়েছেন স্থানীয়রাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। নিছক ব্যক্তিগত আক্রোশ থেকে খুন নাকি কুসংস্কারের বশে নরবলি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ছবি সৌজন্যে : নিজস্ব
