
স্কুলে বচসার জেরে বন্ধুকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে কিশোরের বিরুদ্ধে। এমনই হাড়হিম করা হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী দিল্লিতে। রাজকিয়া সর্বোদয়া বাল বিদ্যালয়ের পড়ুয়া ইশু গুপ্তা ও কৃষ্ণা।
দু’জনেই শুক্রবার এক্সট্রা ক্লাস করে স্কুলে। সেখানে দু’জনের মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা হয়। তখনের মতো বিষয়টা মিটে গেলেও পরে ক্লাস শেষ হওয়ার পর দলবল নিয়ে স্কুলের সামনে আসে কৃষ্ণা। তার সঙ্গে তিন-চারজনকে নিয়ে আসে। ইশু স্কুল থেকে বেরতেই তার ওপর হামলা চালায় দলের এক-দু’জন। অভিযোগ, একজন ইশুর থাইয়ে কোপ বসায়। স্কুলের গেটে উপস্থিত নিরাপত্তাকর্মীরা এলে অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীরাই কিশোরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের তরফে সঙ্গে সঙ্গে একটি বিশেষ দল গঠন করে অভিযুক্তদের উদ্দেশে তল্লাশি শুরু করা হয়।
এই কাজে যোগ দেয় অ্যান্টি নার্কোটিক্স স্কয়্যাড। শুক্রবারই সাতজনকে আটক করা হয়। যার মধ্যে পাঁচজন নাবালক ও দু’জনের মধ্যে একজনের বয়স ও আরেকজনের
