স্কুল হস্টেলের শৌচাগারে ছাত্রীর দেহ 

0
331
ছবি সৌজন্যে : নিজস্ব
নদিয়ার কৃষ্ণনগরে স্কুলের হস্টেলের শৌচাগার থেকে প্রথম শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর বয়স ৭ বছর।
তার বাড়ি ভীমপুর থানার সন্ধ্যা মাঠপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রী কৃষ্ণনগরের কুইন্স উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। স্কুলের হোস্টেলে থেকেই পড়াশোনা করত। শুক্রবার বাড়ি থেকে হোস্টেলে গিয়েছিল সে। শনিবার ভোরে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে তার বাবা মৃত্যু সংবাদ জানতে পারেন।
এরপর তিনি হোস্টেলে গিয়ে দেখেন শৌচাগারে মেয়ের নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ওই ছাত্রীর হাতে ক্ষত চিহ্ন ছিল, খুনের অভিযোগ তুলেছে তাঁর বাবা। যদিও এ বিষয়ে মুখ খোলেননি স্কুল কর্তৃপক্ষ।