
খানাকুলের তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করায় তৃণমূল নেতা জনরোষের শিকার হয়েছে পাল্টা দাবি করেছে বিজেপি।
অভিযোগ শুক্রবার রাতে হুগলির খানাকুলের তৃণমূল নেতা বরুণ মণ্ডলকে বাঁশ লাঠি দিয়ে বেড়ধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় বরুণ মণ্ডলকে আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। যদিও বিজেপির অভিযোগ মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করায় তৃণমূল নেতা বরুণ মণ্ডল জনরোষের শিকার হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি ভয় দেখিয়ে এলাকা দখলের চেষ্টা করছে বিজেপি। এদিকে বিসর্জনের সময় বক্স বাজানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার বীরভূমের সিউড়ির ভ্রমরকল গ্রাম। আক্রান্তদের অভিযোগ তাঁরা তৃণমূল নেতা বকুল শেখের সমর্থক। সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আক্রান্তরা।
জানা গিয়েছে শুক্রবার রাতে বিসর্জনের শোভাযাত্রায় বক্স বাজানো ঘিরে গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ শোভাযাত্রা চলাকালীন নুরুল ইসলামের অনুগামীরা হামলা চালায়। ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ।








