গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk উপনির্বাচনে জয়ের দিনে ইসলামপুরে খুন তৃণমূল নেতা

    উপনির্বাচনে জয়ের দিনে ইসলামপুরে খুন তৃণমূল নেতা

    0
    414
    Trinamool leader killed in Islampur on the day of victory in the by election
    Trinamool leader killed in Islampur on the day of victory in the by election

    উপনির্বাচনে জয়ের দিনে তৃণমূল নেতাকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। স্থানীয় সূত্রে খবর, জাতীয় সড়কের ধারে একটি হোটেলে খাবার খাচ্ছিলেন বাপি রায় ও মহম্মদ সাজ্জাদ নামে দুই তৃণমূল নেতা।

    সেই সময় ৯-১০ জনের একটি দল ঘিরে ধরে তাঁদের উপর গুলি চালায়। বাপি ও সাজ্জাদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাপিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দলীয় সূত্রে খবর, সাজ্জাদের অবস্থা আশঙ্কাজনক। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা। তিনি বলেন, কী কারণে এই হামলা হল, তা তদন্ত করে দেখছি। সব দিক দেখা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি বলেন, দু’জন দাঁড়িয়ে কথা বলছিল। সেই সময় ৯-১০ জন এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। বাপির গলায় গুলি লেগেছিল।