‘তৈরি হবে স্বচ্ছ তালিকা, মধ্যস্বত্বভোগী নয়’ : মুখ্যমন্ত্রী

0
545
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
সরকারি প্রকল্প নাগরিকদের কাছে পৌঁছে দিতে তৈরি হবে স্বচ্ছ তালিকা, যাতে থাকবে না কোনও মধ্যস্বত্বভোগী। নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের সূচনা করে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তৃণমূল সরকারের বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডারে ভুরি ভুরি আর্থিক তছরূপের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের ১ হাজার ১০০ টি স্থানে শিবির হচ্ছে। সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পাবেন এই শিবির। অতীতে সরকারি টাকা যোগ্য প্রাপকদের কাছে পৌঁছত না। মৃত, অভারতীয়, পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। পুরুষদেরও বিধবা ভাতা দিয়েছে। ডোমকলের একটি ব্লকে সাড়ে ৩ হাজার ভুয়ো অ্যাকাউন্ট।
বর্তমানে ঠিক কোন লক্ষ্যে সমস্ত প্রকল্পের সুবিধা নিতে নানা তথ্য় চাওয়া হচ্ছে, সে কারণও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, স্বচ্ছ তালিকা তৈরি করাই উদ্দেশ্য।