গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Birbhum সিউড়িতে আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ!

    সিউড়িতে আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ!

    0
    293
    সিউড়িতে আদিবাসী মহিলাকে বেধড়ক মারধর ও ধর্ষণের অভিযোগের ঘটনায় তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ, মহিলার মুখে একাধিক আঘাতের চিহ্ন। এই ঘটনার পরই সিউড়ি হাসপাতালে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি নেতা-কর্মীদের।
    পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েকজন যুবক রবিবার সন্ধ্যায় হঠাৎই মহিলার বাড়িতে চড়া হয়। মহিলা বাড়িতে একাই থাকতেন, স্বামীর সাথে কোনও যোগাযোগ নেই তার। সেই সময় মহিলার বাড়িতে ঢুকে বেশ কয়েকজন যুবক বেধড়ক মারধর করে তাকে, কোন কথা বলে ওঠার আগেই। মহিলা যখন চিৎকার করতে শুরু করে পাশের লোকজন সেখানে আসতেই সেখান থেকে মহিলাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানেও বেধড়ক মারধর করা হয়। প্রায় অচৈতন্য অবস্থায় মহিলাকে উদ্ধার করে সেখানকার স্থানীয় বাসিন্দারা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। সিউড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং সিউড়ির সদর হাসপাতালে ভর্তি করে। কি কারনে মহিলাকে মারধর এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে সেটা খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ।
    বিজেপি কর্মীদের সাথে পুলিশের ব্যাপক বাকবিতণ্ডা পুলিশের অভিযোগ পুলিশের গায়ে হাত দিয়েছে বিজেপি কর্মীরা। পাল্টা বিজেপি কর্মীদের দাবি গণধর্ষণ করা হয়েছে ওই মহিলাকে।