
হাওড়ায় ধূলাগড়ে ট্রাক চালকদের মধ্যে বচসার জেরে কুপিয়ে খুন হতে হয়েছে তামিলনাড়ুর এক ট্রাক চালককে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত্রি বেলায় হঠাৎ দুই চালকের মধ্যে বচসা শুরু হয়।
পরে মিটমাট হয়ে যাওয়ার পর ওইখানেই ছিলেন মৃত চালক রাগুল কুন্দন। কিছুক্ষণ পরে সেইখানে দলবল নিয়ে হাজির হয় অভিযুক্ত চালক। এরপর একের পর এক এলোপাথাড়ি ভাবে কোপানো হয় রাগুলকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, মত রাগুলে গলায় ছুরির গভীর ক্ষত রয়েছে।
সিসিটিভিতে গোটা ঘটনাটাই ধরা পড়েছে বলে পলিশ সূত্রে খবর। কী কারণে খুন আর বচসা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্তরা।








