সম্প্রীতির অনন্য নজির রাজস্থানের জয়পুরে

0
156
ছবি সৌজন্যে : এক্স

নমাজ পড়তে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর পুষ্পবর্ষণ করলেন সংখ্যাগুরুরা। সম্প্রীতির অনন্য নজির গড়েছে রাজস্থানের জয়পুর। সোমবার জয়পুরের ইদগাহে ইদ-উল-ফিতর উদযাপন করতে আসা মানুষের ওপর হিন্দু মুসলিম ঐক্য কমিটির ব্যানারে হিন্দুরা পুষ্পবর্ষণ করতে শুরু করেন। তা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন নমাজীরা। খুশির আবহে এই অভিনবত্ব ঘটনায় আনন্দ ছড়িয়ে যায় সকলের মধ্যে।

খুব দ্রুত সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে খুশি নেটাগরিকরাও। তাদের অনেকেরই মত, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশে প্রতিটি উত্সবে সকলের সমান অধিকার।