নিমতলায় তলিয়ে গেল গাড়ি, আহত ৩

0
178
ছবি সৌজন্যে : নিজস্ব
উত্তর কলকাতার নিমতলা ঘাটে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে অমিত আগরওয়াল নামে এক ব্যক্তি গাড়ি নিয়ে ভূতনাথ মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে।
ঘাটের কাছেই গাড়ি রাখা ছিল, আচমকা সেই গাড়ি গড়িয়ে জলে পড়ে যায়। ঘাটের কাছে শুয়ে ছিলেন তিন জন। তাঁদের উপর দিয়ে গাড়ি চলে যায়। আহত ৩ জনকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।