
স্কুল থেকে সন্তানকে নিয়ে ফেরার সময় চাঁদনী স্টেশন মেট্রো লাইনে ঝাঁপ মায়ের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ এক মহিলা তাঁর সন্তানকে সঙ্গে নিয়ে চাঁদনি চক মেট্রো স্টেশনে ছিলেন।
হঠাৎ মেয়ের সামনেই দক্ষিণেশ্বরগামী একটি ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই মহিলা। ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। কিন্তু লাইনে আটকে থাকেন ওই মহিলা। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে উদ্ধারের চেষ্টা চলছে ঝাঁপ দেওয়া ওই যাত্রীকে। ট্রেনে থাকা অন্য যাত্রীদের ধীরে ধীরে বার করে দেওয়া হয়েছে। মহিলার সঙ্গে তাঁর বছর সাতেকের কন্যাসন্তান ছিল। মাকে ওই ভাবে ঝাঁপ দিতে দেখার পর থেকে হাপুস নয়নে কেঁদে চলেছে সে।
তাকে স্টেশন মাস্টারের ঘরে নিয়ে যাওয়া হয়েছে। আপ এবং ডাউন উভয় লাইনেই গিরিশপার্ক থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অফিস টাইমে সকাল সকাল এমন ঘটনায় দুর্ভোগে নিত্যযাত্রীরা।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
