
আনন্দপুরে ফ্ল্যাটে ঢুকে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে বছর ২১-র নির্যাতিতা ঝাড়খণ্ডের বাসিন্দা।
আনন্দপুর এলাকার একটি ফ্ল্যাটে আরেক বান্ধবীর সঙ্গে ভাড়ায় থাকেন। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ওই তরুণীর অভিযোগ ফ্ল্যাটে ঢুকে তার এক বান্ধবীর বন্ধু পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে তাঁকে অজ্ঞান করে ধর্ষণ করে। ২৬ তারিখের ঘটনার পর ৮ তারিখ আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। ঘটনার পরেই অভিযুক্ত পালিয়ে গিয়েছে এলাকা ছেড়ে। তার খোঁজেই তল্লাশি শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।
ইতিমধ্যেই নির্যাতিতার গোপন জবানবন্দির জন্য আদালতে আবেদন করা হয়েছে। এর আগে কসবা ল কলেজে বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য।
