
বীরভূমে গলায় ফাঁস লাগানো অবস্থায় হাওড়ার বিস্কুট কারখানার ম্যানেজারের দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। জানা গিয়েছে।
জানা জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে অফিসের টাকা ব্যাঙ্কে জমা দিতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্র। অপহরণ করে খুনের অভিযোগ ওঠে হাওড়ার ফোরশোর রোডের বিস্কুট কারখানার ম্যানেজারকে। হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড মোড় থেকে উধাও হয়ে যান তিনি। এরপর শুক্রবার সকালে বীরভূমের বোলপুরের শিবতলার ফাঁকা মাঠে গলায় গামছায় ফাঁস দেওয়া, মুখ কাপড়ে ঢাকা অবস্থায় অনিমেষ মিত্র-র দেহ মেলে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে দুই যুবকের সঙ্গে বৃহস্পতিবার বাইকে উঠেছিলেন অনিমেষ। ওই দুই ব্যক্তি কে তা খতিয়ে দেখছেন হাওড়া সিটি পুলিশের তদন্তকারী অফিসাররা।









