একবছরের অপেক্ষা, উৎসব শেষ চলচ্চিত্রের

0
161
ছবি সৌজন্যে : নিজস্ব
বুধবার শেষ হয়েছে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সমাপ্তি অনুষ্ঠানে রবীন্দ্রসদনে জাঁকজমক ছিল যথেষ্ট।
গোল্ডেন রয়‍্যাল বেঙ্গল ট্রফি কার হাতে উঠতে তা নিয়ে সিনেপ্রেমী থেকে সেলিব্রিটিদের মধ্যে উৎসাহ ছিল। তবে শেষ পর্যন্ত সেই ট্রফি গিয়েছে বুলগেরিয়য়। সেদেশের পরিচালক মিলকো লাজোরতের হাতে উঠেছে গোল্ডেন রায়াল বেঙ্গলের ট্রফি। পাশাপাশি উৎসবে বাংলা প্যানোরমায় সেরা ছবি নির্বাচিত হয়েছে পরিচালক অভিজিৎ চৌধুরির ধ্রুবর আশ্চর্য জীবন। পাশাপাশি এবছর নেটপ্যাক বিভাগে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে রণজিত রায়ের পুতুলনামা। উৎসবের সেরা তথ্যচিত্র হিসেবে ঘোষণা করা হয়েছে দীপাঞ্জন চৌধুরির পরিচালনায় ভবতোষ-র কারখানা। ৩০ তম চলচ্চিত্র উৎসবে এবছর ১৩ বিদেশি সিনেমা দেখানো হয়েছে। থিম কান্ট্রি ছিল ফ্রান্স। উৎসবের শেষদিনে কিংবদন্তি পরিচালক তপন সিনহাকে শ্রদ্ধা জানানো হয়েছে।
সমাপ্তি অনুষ্ঠানে মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন ছাড়াও উৎসব কমিটির চেয়ারম্যান গৌতম ঘোষ ছাড়াও হাজির ছিলেন মুনমুন সেন, দীপঙ্কর দে, শকুন্তলা বড়ুয়ারা, অর্জুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, ঋতাভরী চক্রবর্তী পাওলি দাম। তবে নুসরত জাহানের নাম ঘোষণা করা হলেও তিনি সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন না।