গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National স্ত্রী-শাশুড়ির গ্রেফতারি চেয়ে আত্মহত্যা যুবকের

    স্ত্রী-শাশুড়ির গ্রেফতারি চেয়ে আত্মহত্যা যুবকের

    0
    124
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    বেঙ্গালুরুর টেকির পর এবার ভিডিও বার্তায় উত্তরপ্রদেশে স্ত্রী ও শাশুড়ির গ্রেফতারি চেয়ে আত্মঘাতী হয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে।
    জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজেশ কুমার।সুমেরপুর ব্লকের তেহরা গ্রামের বাসিন্দা রাজেশ কুমারের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তবে বেশ কিছু দিন ধরে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না বলে জানা গিয়েছে। অশান্তি চরমে পৌঁছলে ২ জানুয়ারি দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান তাঁর স্ত্রী। সঙ্গে নিয়ে যান লকারে রাখা সমস্ত টাকা ও গয়নাও। অভিযোগ, এরপর থেকেই হয়রানির শুরু। বিচ্ছেদ ও মোটা অঙ্কের খোরপোশ চেয়ে রাজেশ কুমারকে চাপ দিতে শুরু করেন স্ত্রী ও শাশুড়ি। যৌতুক নেওয়ার মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।৪১ সেকেন্ডের ওই ভিডিওয় রাজেশ কুমারকে বলতে শোনা গিয়েছে, তিনি যদি সৎ হয়ে থাকেন, তাহলে একদিন না একদিন ন্যায়বিচার মিলবেই। তাঁর সন্তানদের বাড়িতে ফিরিয়ে আনা হোক।তাঁর স্ত্রী ও শাশুড়ির যেন সাজা হয়। এরপরেই বিষ খান রাজেশ কুমার।
    রাজেশ কুমারের ভাই সন্তোষ কুমারের অভিযোগের ভিত্তিতে রাজেশ কুমারের স্ত্রী ও তাঁর মায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। হামিরপুরের সার্কেল অফিসার রাজেশ কামাল জানিয়েছেন, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।