ভবানীপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবক

0
157
কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভবানীপুর থানা এলাকার জাস্টিস দ্বারকানাথ রোডে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ২৫-র সৌরভপ্রসাদ গুপ্ত।
বিহারের এই বাসিন্দা কর্মসূত্রে ভবানীপুরে ভাড়া থাকতেন। স্থানীয়দের দাবি, শুক্রবার সন্ধের মুখে জাস্টিস দ্বারকানাথ রোডের এক কোমর জল পেরিয়ে এগোচ্ছিলেন সৌরাভপ্রসাদ গুপ্ত। রাস্তার পাশের একটি পাঁচিলে হাত রাখেন তিনি। কোনওভাবে ওই পাঁচিল আগে থেকে বিদ্যুতের সংস্পর্শে এসেছিল বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
ছবি  সৌজন্যে : নিজস্ব