গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs কুলপিতে যুবককে পিটিয়ে খুন 

    কুলপিতে যুবককে পিটিয়ে খুন 

    0
    195
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ক্লাবের সদস্যপদ নিয়ে অশান্তির জেরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগণার কুলপিতে। আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ২১-র কুণাল আঢ্য।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার রামকিশোর গ্রাম পঞ্চায়েতের কালীতলা এলাকায় একটি ক্লাবঘর তৈরির জন্য কয়েকজন যুবক ইঁট-সহ বিভিন্ন ইমারতি দ্রব্য সংগ্রহ করছিলেন। শনিবার বিকেল নাগাদ সংগ্রহকারীদের নিজেদের মধ্যে ঝামেলা বাঁধে। ক্লাবে সদস্য কাদের করা হবে তা নিয়ে অশান্তি শুরু হয়।
    তার পরই যুবককে ঘিরে ধরে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় কয়েকজন যুবককে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।