
চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সামশেরগঞ্জে। যদিও পরিবারের অভিযোগ যেগন করে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়েছে। জানা গিয়েছে সামশেরগঞ্জের গুলিতলা গ্রামের বাসিন্দা আব্দুল সইদকে ফিলডপাড়া এলাকার বাসিন্দারা চুরির অভিযোগে বেধড়ক মারধর করে।
খবর পেয়েই এলাকায় পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আব্দুলের। পরিবারের অভিযোগ আব্দুলকে ফোন করে ডেকে নিয়ে গিয়েছিলেন এক মহিলা। তারপরেই এই ঘটনা ঘটেছে। যদিও অভিযুক্ত মহিলার দাবি এর আগেও তাঁর বাড়িতে চুরি হয়েছিল।
তারপর থেকেই তকে তকে ছিলেন। বৃহস্পতিবার রাতে ঘরের মধ্যে থেকেই আব্দুলকে হাতেনাতে ধরে স্থানীয়রা। তারপরেই শুরু হয় গণধোলাই। মারধরের ঘটনায় কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ।








