মদ্যপ দু’ ভাইয়ের মধ্যে বচসা মেটাতে গিয়ে মৃত প্রতিবেশী যুবক

0
227

মদ্যপ দু’ ভাইয়ের মধ্যে বচসা মেটাতে গিয়ে বারাসাতে মৃত্যু হয়েছে প্রতিবেশী এক যুবকের। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের তাঁতিপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিহত বছর ৩৩-র যুবকের নাম শঙ্কর সর্দার।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানিয়েছেন, রবিবার রাতের বেলা মদ্যপ দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল মেটাতে গেলে শঙ্করের বুকে লাথি মেরে তাঁকে মাটিতে ফেলে দেওয়া হয়। সে সময় তাঁর মাথায় আঘাত লাগে। আহত অবস্থায় শঙ্করকে প্রথমে ভর্তি করা হয় বারাসত হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরে স্থানান্তর করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপরই এলাকায় একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

পরিবারের দাবি, ইচ্ছাকৃতভাবে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে শঙ্করকে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে ১ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও অধরা রয়েছেন আরও ১ অভিযুক্ত।

ছবি  সৌজন্যে : নিজস্ব