ট্রপিক্যালে ডেঙ্গিতে মৃত বেহালার যুবকের

0
85
ছবি সৌজন্যে : নিজস্ব
এবার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে মৃত্যু হয়েছে বেহালার পর্ণশ্রীর যুবকের। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। জানা গিয়েছে বছর ৩৫-র গাবতলা লেনের বাসিন্দা অরিজিৎ দাস নামে ওই যুবক উপসর্গ নিয়ে বৃহস্পতিবারই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে ২০২২-এ রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন ৬৭ হাজারেরও বেশি মানুষ। ২০২৩-এ ওই সংখ্যা বেড়ে ১ লাখের গন্ডি ছাড়িয়ে যায়। ২০২৪-এ অবশ্য আক্রান্তের সংখ্যাটা অনেকটাই কমে। ৩১ হাজার জন আক্রান্ত হন ওই বছর। তবে ২০২৫ পর্যন্ত ডেঙ্গি নিয়ে কেন্দ্রকে কোনও তথ্যই দেয়নি রাজ্য স্বাস্থ্য দফতর।