
এক ফুল, দো মালি, সিনেমার মতোই হিমাচলপ্রদেশে এক তরুণী বিয়ে করেছেন দুই ভাইকে। ওই রাজ্যের সিরমৌর জেলার শিলাই গ্রামের বাসিন্দা দুই ভাই প্রদীপ নেগি এবং কপিলে নেগি। তাঁদের দু জনকেই একই সঙ্গে বিয়ে করেছেন কুনহাট গ্রামের সুনীতা চৌহান।
তাঁদের বিয়েতে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন শতাধিক মানুষ। পরিবার সূত্রে খবর, প্রদীপ সরকারি কর্মী এবং কপিল বিদেশে চাকরি করেন। হিমাচলপ্রদেশে একই সঙ্গে দুটি বিয়ে একটি বহুল প্রচলিত প্রথা।
ওই প্রথা অনুসারে একজন নারী একাধিক পুরুষকে বিয়ে করতে পারেন। স্থানীয় ভাবে ওই প্রথা দ্রৌপদী প্রথা বা জোড়িদরন নামে পরিচিত। যদিও ওই প্রথা ভারতীয় আইন অনুযায়ী স্বীকৃত নয়।








