পোষ্য নিয়ে মণ্ডপে ঢোকায় কটূক্তি, ডিপ্রেসনে আত্মঘাতী তরুণী

0
295

জগদ্ধাত্রীপুজোর মণ্ডপে পোষ্য কুকুর নিয়ে ঢোকায় তরুণীকে কটূক্তি, ডিপ্রেসনে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে চন্দননগরে। ঘটনার জেরে চন্দননগরের ফটকগোড়া নন্দঘোষ লেনে দত্ত বাড়িতে পুজোর মধ্যে অন্ধকার নেমে এসেছে।

৭ নভেম্বর জগদ্ধাত্রীপুজোর ষষ্ঠীতে পোষ্য কুকুরকে নিয়ে চন্দননগর ফটকগোড়া জগদ্ধাত্রী পুজোমণ্ডপে গিয়েছিলেন মা ও মেয়ে পুজো মণ্ডপে কুকুর নিয়ে ঢোকায় তরুণীকে ভৎসনা করেন পুজো কমিটির সদস্যরা অভিযোগ এমনটাই। ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রোলড হন তরুণী। বিতর্কের জেরে সোশ্যাল সাইট থেকে পোস্ট ডিলিট করে ক্ষমা চেয়ে নেন ওই তরুণী। অভিযোগ তরুণীর বাড়িতে ফোন করে পুজো কমিটির সদস্যরা কথা শোনান। এর জেরেই ডিপ্রেসনে ছিলেন সুশ্রিকা দত্ত নামে বছর ২৩-র ওই তরুণী। শনিবার রাতে বাড়িতে কেউ না থাকায় সুশ্রিকা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। এমনটাই দাবি পরিবারের।

এই ঘটনার সঙ্গে পুজো কমিটির কোনও সম্পর্ক নেই। কারও ব্যক্তিগত পোস্টের দায় পুজো কমিটির নয়। অভিযোগ উড়িয়ে দাবি করেছেন চন্দননগর ফটকগোড়া জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক।

ছবি  সৌজন্যে : নিজস্ব