
রাস্তায় পাওয়া পিস্তলে নিজের মাথাতেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন মদ্যপ যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের পৈলানে।
স্ত্রীর দাবি বুধবার রাতে মদ্যপ হয়ে বাড়িতে ঢুকেছিলেন বছর ৩৮-র পার্থ সেন। এরপর স্ত্রী দরজায় তালা দিতে বাইরে বেরোলে মাথায় গুলি চালিয়ে দেয় পার্থ। তাঁর স্ত্রী জানিয়েছেন কয়েকদিন আগে রাস্তা থেকে পিস্তলটি কুড়িয়ে পেয়েছিলেন পার্থ। ওটি বিষ্ণুপুর থানায় জমা দিতে বলেছিলেন তাঁর স্ত্রী।
কিন্তু তা না করে বাড়িতেই রেখে দিয়েছিল পার্থ। পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। এটি সত্যিই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।
