গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Malda গ্রাম পাহারা দিতে গিয়ে খুন যুবক, ধুন্ধুমার

    গ্রাম পাহারা দিতে গিয়ে খুন যুবক, ধুন্ধুমার

    0
    111
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গ্রাম পাহারায় থাকা দুই যুবককে দুষ্কৃতীদের কোপানোর ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি মালদার ইংরেজবাজারে। হামলার জেরে শিবু মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়।
    গুরুতর আহত অবস্থায় সূর্য মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ইংরেজবাজারের সিকান্দারপুরে।
    মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে নামে র‍্যাফ।