গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata বাংলাদেশি মডেলের নামে আধার-ইলেকট্রিক বিলও

    বাংলাদেশি মডেলের নামে আধার-ইলেকট্রিক বিলও

    0
    126
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ২০২০ তে বাংলাদেশি অভিনেত্রী মডেল শান্তা পালের নামে ইস্যু হয়েছে  আধার কার্ড। বাংলাদেশি শান্তার নামে আসত ইলেকট্রিক বিলও।
    কলকাতার বিক্রমগড়ে গ্রেফতার বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পাল গ্রেফতার হতেই চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। বুধবার কলকাতার বিক্রমগড়ের ফ্ল্যাট থেকে লালবাজারের গুন্ডা দমন শাখা বাংলাদেশি অভিনেত্রী মডেল শান্তা পালকে গ্রেফতার করে। এরপরেই জানা যায় ২০২০-তে বর্ধমানের ঠিকানায় শান্তার নামে আধার কার্ড ইস্যু হয়েছে। কলকাতার বিক্রমগড় এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি। দক্ষিণ কলকাতার আরেক ঠিকানায় শান্তার নামে প্রতিমাসে আসত ইলেকট্রিক বিল। বাংলাদেশে একটি সংস্থা আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতায় মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাব জিতেছিলেন শান্তা। কয়েকদিন আগে ঠাকুরপুকুর থানায় গিয়ে প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন। শুধু তাই নয় এক ব্যক্তির কাছে ভারত এবং বাংলাদেশের পরিচয়পত্র পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরবও হয়েছিলেন।

    তদন্তে আরও জানা গিয়েছে শান্তার স্বামী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। কিভাবে, কাদের মাধ্যমে ৫ বছর আগে শান্তা পাল আধার কার্ড পেয়েছিলেন, সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।