গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National আধার নাগরিকত্বের প্রমাণ নয়: কমিশন

    আধার নাগরিকত্বের প্রমাণ নয়: কমিশন

    0
    160
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আধার কার্ড এসআইআর-এর জন্য জমা দেওয়া যাবে, তবে তা নাগরিকত্বের প্রমাণ নয় বলে ফের জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এর আগে বিহারের এসআইআর নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে মানতে চায়নি কমিশন।
    উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে শীর্ষ আদালতও বলেছিল আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ হতে পারেনা। সোমবার ফের সেই কথাই শোনা গিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখে। তিনি বলেছেন, এনুমারেশন ফর্ম পূরণ করতে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা।
    কেউ বাড়িতে অনুপস্থিত থাকলে তাঁর বাড়িতে আরও দুই বার ভিজিট করবেন তাঁরা। কোনও ভোটগ্রহণ কেন্দ্রেই ১২০০ এর বেশি ভোটার থাকবে না। ১৮ বছর পূর্ণ হলেই ফর্ম ৬ পূরণ করা যাবে বলেও জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে।