পরিচয়পত্র নয় আধার: মুম্বইকে সমর্থন সুপ্রিম কোর্টের

0
121
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
আধার কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণ নয় বলে নির্বাচন কমিশনের দাবিকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে আধার কার্ড-প্যান কার্ড কিংবা ভোটার কার্ড থাকলেই কোনও ব্যক্তি ভারতীয় নাগরিক হয়ে যান না বলে মঙ্গলবার জানিয়েছে মুম্বই হাইকোর্ট।
কার্যত মুম্বই হাইকোটের রায়ের রেশ ধরে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত বলেছেন, নির্বাচন কমিশন সঠিক বলেছে। আধার কার্ড বৈধ নাগরিকত্বের প্রমাণ নয়। আধার আইনের ৯ ধারা দেখলই এটা স্পষ্ট বোঝা যাবে। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীকে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধীদের দায়ের করা মামলায় শীর্ষ আদালতে দায়ের করা হলফনামায় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল, আধার কখনও নাগরিকত্বের প্রমাণ হতে পারে না।
আধার কার্ড বৈধ কিনা তা যাচাইয়ের প্রয়োজন রয়েছে। এদিকে মুম্বই হাইকোর্টে বাবু আব্দুর রউফ নামে এক বাংলাদেশিক অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করে মুম্বই পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি জামিনের আর্জি জানাতে গিয়ে বলেন, তার কাছে আধার-প্যান কাড রয়েছে। যদিও ওই যুক্তিকে গ্রহণযোগ্য মনে করেননি বিচারপতি অমিত বোরকার।