৩৪ লাখ মৃতের আধার নিষ্ক্রিয়, ষড়যন্ত্র দেখছে তৃণমূল

0
119
ছবি সৌজন্যে : নিজস্ব
রাজ্যে ৩৪ লাখ মৃত ভোটারের আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। সিইও দফতরকে জানিয়ে দেওয়া হয়েছে আধার কর্তৃপক্ষের তরফে অভিযোগ করেছে তৃণমূল।
দলের তরফে করা পোস্টে লেখা হয়েছে উড়াই বা আধার কর্তৃপক্ষ সংসদে জানিয়েছিল তারা রাজ্যভিত্তিক, বছরভিত্তিক বা কারণভিত্তিক কোনও আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংরক্ষণ করে না। তাহলে কোন আইনে বা প্রমাণের ভিত্তিতে এই বিপুল তথ্যপঞ্জী তৈরি করে হস্তান্তর করা হয়েছে। তৃণমূলের দাবি পুরোপুরি সংবিধানকে উপেক্ষা করে এমনটা করা হয়েছে। বিহারে খসড়া ভোটার তালিকায় হাজার হাজার মানুষকে মৃত ঘোষণা করা হয়েছিল। পরে দেখা যায় তাঁদের অনেকেই জীবিত। বাংলায় একইভাবে পরিকল্পনামাফিক নাম বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। একজন বৈধ ভোটারের নামও মুছে গেলে তা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখা হবে।
আইনি পদক্ষেপ, এমনকি গণ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে বলা হয়েছে ষড়যন্ত্রকারীদের ভোটব্যাঙ্কে মূল্য চোকাতে হবে।