গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ভোটার তালিকা সংশোধনে বৈধ আধার, অন্তর্বর্তী সুপ্রিম নির্দেশ 

    ভোটার তালিকা সংশোধনে বৈধ আধার, অন্তর্বর্তী সুপ্রিম নির্দেশ 

    0
    132
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ভোটার তালিকা সংশোধনে বৈধ আধার কার্ড। জাতীয় নির্বাচন কমিশনকে ধাক্কা দিয়ে অন্তর্বর্তী নির্দেশে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।
    যে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে স্বীকার করতে চায়নি নির্বাচন কমিশন, সেই আধারকেই পরিচয়ের নথি হিসাবে গ্রহণের নির্দেশ দেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি বলেছেন, আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃত একটি নথি। সে ক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন?বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী চালানোর নামে এক ধাক্কায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। মামলার শুনানিতে নির্বাচন কমিশনের তরফে যুক্তি দেখানো হয়েছিল, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। ওই যুক্তি মেনে নিয়েছিলেন বিচারপতি সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার মামলার শুনানিতে এক লপ্তে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে কার্যত কমিশনকে তুলোধনা করেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি। বিচারপতি সূর্যকান্ত বলেন, নাগরিকদের নিজস্ব সাংবিধানিক অধিকার রয়েছে। যে কোনও সমস্যার জন্য সব সময় রাজনৈতিক দলের প্রতিনিধিদের পিছনে দৌড়তে হবে কেন?
    যদি ২২ লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন, তা হলে বুথ পর্যায়ে কেন তা প্রকাশ করা হচ্ছে না? যদি এই পরিসংখ্যান জনসমক্ষে আসে, তা হলে এ নিয়ে আর বিতর্ক থাকবে না।