একমঞ্চে আমির খান ও এমিলি ব্লান্ট

0
188
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক 

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার বসবে উৎসবের চতুর্থ আসর।

তার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত করা হবে বলিউড ও হলিউডের দুই সুপারস্টার আমির খান ও এমিলি ব্লান্টকে। উৎসব চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত করা হবে আমির খান ও এমিলি ব্লান্টকে। জানা গেছে,আমির খান স্বীকৃতি পাচ্ছেন দঙ্গল সিনেমার জন্য, আর এমিলি পাচ্ছেন ওপেনহাইমার সিনেমার জন্য।শুধু তা-ই নয়, দুই তারকাই দীর্ঘ সফল ক্যারিয়ার গড়ার কারণেও এই সম্মাননা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এই খবরে আমির খান বেশ উচ্ছ্বসিত। তিনি বলেছেন,সিনেমা তাঁর জীবনের ভালোবাসা। সিনেমার একজন কর্মী হিসেবে বিশ্বজুড়ে অসাধারণ শিল্পীদের পরিবারের একজন হয়ে উঠতে পারা তাঁর জন্য অনেক সম্মানের বিষয়। রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দ্বারা সম্মানিত হওয়া তাঁর কাছে গর্বের। তিনি তাঁর অভিজ্ঞতা শেয়ার করতে, অন্যদের থেকে শিখতে এবং একসঙ্গে গল্প করতে সব সময় আগ্রহী।এমিলি ব্লান্ট বলেছেন, রেড সি ফিল্ম ফেস্টিভালে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন। এই বছরের সম্মানিতদের একজন হতে পেরে কৃতজ্ঞ। এই উৎসবে সিনেমার নতুন এবং তরুণ প্রতিভাদের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তার প্রতি খুবই উৎসাহী। বিশেষ করে তারা সিনেমায় মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের কণ্ঠস্বর তুলে ধরার ভূমিকাকে মন থেকে প্রশংসা করেন। উৎসবে আমির ও এমিলি উৎসবের ,ইন কনভার্সেশন উইথ সেশনেও অংশ নেবেন।

সেখানে তারা বিশ্বব্যাপী অতিথিদের সঙ্গে তাদের ক্যারিয়ার, কাজ এবং সিনেমা সম্পর্কিত অভিজ্ঞতা ভাগ করবেন। উৎসবে আরো সম্মাননা পাবেন ভায়োলা ডেভিস ও মোনা জাকি।