
বলিউড তারকা আমির খান সম্প্রতি তার বহুল প্রতীক্ষিত সিনেমা সিতারে জামিন পার-এর সাফল্য উদযাপন করছেন। বেশ কয়েকবছর পর বক্স অফিসে হিটের দেখা পেলেন তিনি।
তবে এরই মধ্যে তিনি তার স্বপ্নের মেগাপ্রজেক্ট মহাভারত নিয়েও প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন ধরেই মহাভারত নির্মাণের কথা ভাবছেন আমির।আর সেই ভাবনা সত্যি করতে যাচ্ছেন এ মেগাস্টার।সম্প্রতি এক সাক্ষাৎকারে, আমির অবশ্য নিশ্চিত করেছেন, আগামী মাস থেকে অর্থাৎ অগস্ট থেকে মহাভারত-এর কাজ শুরু করবেন তিনি। এটি কয়েক পার্টে মুক্তি পাবে বলেও জানিয়েছেন আমির।সম্প্রতি রণবীর কাপুরের রামায়ণ-এর প্রথম ঝলক প্রকাশিত হয়েছে।আর সেটা মুক্তির পরেই আমির খান মহাভারত-এর প্রসঙ্গে কথা বলেছেন। এক সাক্ষাৎকারে আমির খান তার পরবর্তী প্রকল্পের ঘোষণা করেছেন। আমিরকে জিজ্ঞেস করা হয়, আপনি কি মহাভারত করছেন?এর উত্তরে বলিউডের সুপারস্টার বলেছেন, আগস্ট মাসে এটির কাজ শুরু করতে চলেছেন। এটি ধারাবাহিক চলচ্চিত্র হবে।এর পার্টগুলো পরপর হবে। কারণ একটি ছবিতে মহাভারতের গল্প বলে শেষ করা যাবে না। সবাই জানেন, মহাভারত কতটা কঠিন, এটা নিয়ে ছবি করা, কতটা বিপজ্জনক। এটা আবার তাঁর রক্তে মিশে থাকা একটা গল্প। এর কাজ আগস্টেই শুরু করছেন।এর আগে যখন আমির খানকে মহাভারত-এ তাঁর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি অর্জুন নাকি কৃষ্ণের চরিত্রে অভিনয় করবেন, তখন মিস্টার পারফেকশনিস্ট বলে দেন, না, তিনি ছবিতে কোনও পরিচিত মুখকে নেওয়ার পরিকল্পনাই করছেন না। তাঁর কাছে চরিত্রগুলিই তারকা। একেবারে অচেনা মুখ চান। সম্পূর্ণ নতুন অভিনেতাদের নেওয়ার কথা ভাবছেন।এদিকে আমির খানের শেষ সিনেমা সিতারে জামিন পার বক্স অফিসে হিট হয়েছে। শুরুতে কিছুটা ধীরগতিতে চললেও পরে দর্শক বাড়ে সিনেমাটির।
বক্স অফিসের রিপোর্ট অনুসারে, মুক্তির ১৮ দিন পর ভারতে ১৫০ কোটির মাইলফলক অতিক্রম করেছে এটি। এখন দ্রুত ২০০ কোটির দিকে এগিয়ে যাচ্ছে সিতারে জামিন পার।








