ফিরছে র‍্যাঞ্চো-রাজু-ফারহানের গল্প

0
46
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

বলিউডের ক্লাসিক কাল্ট মুভির তালিকার অন্যতম রাজকুমার হিরানি পরিচালিত,থ্রি ইডিয়টস। আমির খান থেকে শরমন যোশি, মাধবন, করিনা কাপুরের নিখুঁত অভিনয়ে সিনে বিশেষজ্ঞরা দাঁত ফোটাতে পারেননি।

প্রত্যেকেই নিজের জায়গায় পারফেক্ট। দীর্ঘ ১৭ বছর যদি আবার পর্দায় সেই র‍্যাঞ্চো, ভাইরাস, চতুর, রাজু রস্তোগি, পিয়া, ফারহানের চরিত্রের প্রত্যাবর্তন ঘটে তাহলে কেমন হবে? ১৭ বছরে বহুবার ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় নিয়ে জল্পনা ছড়িয়েছে। এবার সেই গুঞ্জনে পড়ল সিলমোহর। বড় পর্দায় ফিরছে পুরনো ম্যাজিক! সম্প্রতি এক সাক্ষাৎকারে খোদ আমির খান থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল তৈরির খবর নিশ্চিত করেছেন। তবে শুটিং শুরু দিনক্ষণ বা মুক্তির পরিকল্পনা নিয়ে একটি শব্দও খরচ করেননি বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। অভিনেতা জানিয়েছেন, এই মুহূর্তে থ্রি ইডিয়টস নিয়ে কাজ করছেন। চিত্রনাট্য শুনে তাঁর বেশ ভালো লেগেছে। এখনও অনেক কাজ বাকি, তবে যে ধারায় গল্প এগচ্ছে আশা করেন ভালো হবে। প্রথম ভাগের মতোই একইরকম কমেডি ও ছকভাঙা গল্পের রসদ থাকবে। দশ বছর এগিয়ে যাবে থ্রি ইডিয়টসের দ্বিতীয়ভাগের গল্প।উল্লেখ্য,আমিরের কেরিয়ারের অন্যতম সেরা চরিত্র র‍্যাঞ্চো তা বললে অত্যুক্তি হবে না। আরও একবার সেই চরিত্রে অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করে বলেছেন, খুব শীঘ্রই এই ছবির কাজ শুরু করবেন। রাজু আর অভিজিৎ দারুণ গল্প লিখছেন সে বিষয়ে একদম নিশ্চিত। তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সিনেমার শুটিং শুরুর নির্দিষ্ট সময় নিয়ে কিছু না বললেও, আমিরের পরবর্তী ছবি থ্রি ইডিয়টস-ই হতে চলেছে তা নিশ্চিত করেছেন আমির। সিনেমার স্টার কাস্টেও সম্ভবত কোনও পরিবর্তন হবে না। সিক্যুয়েলের হাত ধরে আরও একবার পর্দায় আমির -করিনাদের পুর্নমিলনের ইঙ্গিত আমিরের বক্তব্যে।