
আমির খানের পুত্র জুনায়েদ বলিউডে পা রেখেছেন। আর প্রথম সিনেমায় অভিনয় করেই সবার মন জয় করেছেন আমিরপুত্র। ছেলের সাফল্যে দারুণ খুশি আমির খানও। আর সেই উপলক্ষে সাকসেস পার্টিও দিয়েছেন আমির খান।
সেখানে ইমরান খান এবং তার প্রেমিকা লেখা ওয়াশিংটনকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে।এর মধ্যে বহু বিতর্কের পর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জুনাইদের মহারাজ। যা দেখার পর সবাই তার প্রশংসায় পঞ্চমুখ।নিজের অভিনয় দক্ষতা ১০০ ভাগ প্রমাণ করেছেন জুনায়েদ। দর্শক থেকে শুরু করে সমালোচক, এমনকি তারকারাও আমিরপুত্রের অভিনয়ের প্রশংসা করেছেন।নেটফ্লিক্সেও ব্যাবসায়িকভাবে সাফল্য পেয়েছে মহারাজ। আর ছেলের এমন সাফল্যে বসে থাকেননি আমির খান। জুনায়েদের সৌজন্যে দিয়েছেন পার্টি।পার্টিতে আরো উপস্থিত ছিলেন জয়দীপ অহলাওয়াত, শালিনী পাণ্ডে,পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রাসহ অনেকে। আমিরকে সেখানে সাদা পোশাকে দেখা গেছে।পার্টিতে আমির খানের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন পরিচালক সিদ্ধার্থ।অন্যদিকে মুক্তির পর মহারাজ নেটফ্লিক্সের সেরা ১০ সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে।সাত দিনের মধ্যে ১৫২.৩ মিলিয়ন মিনিট ভিউজ পেয়েছে।উল্লেখ্য ১৮৬২ সালের গল্পের ওপর ভিত্তি করে তৈরি,মহারাজ।যেখানে জুনায়েদ, কার্সন দাস মুলজির চরিত্রে অভিনয় করেছেন।এ ছাড়া জয়দীপ আলহাওয়াত, শরওয়ারি ওয়াঘ, শালিনী পাণ্ডেকেও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
