ফের এক ফ্রেমে আমির-রণবীর

0
2494
ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

প্রথমবার একসঙ্গে তাদের দেখা গিয়েছিল পিকে সিনেমায়। তবে তা মাত্র কয়েক মুহূর্তের জন্য। ঐটুকু সময়ের জন্য আমির খান এবং রণবীর কাপুরকে দেখে মোটেই মন ভরেনি দর্শকদের।তারপর থেকে অপেক্ষায় দুই তারকার ফ্যানকুল। 

আর একসঙ্গে দেখা মেলেনি দুজনের। বেড়েছে প্রতীক্ষা। অবশেষে একসঙ্গে ফের পর্দায় হাজির হচ্ছেন দুজন।এক ফ্রেমে আবারও দেখা মিলবে আমির-রণবীরের।সে খবর জানিয়েছেন রণবীরের স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভাট। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন আলিয়া। সেখানে দেখা গিয়েছে, রণবীর ও আমিরের পাশাপাশি দাঁড়ানোর একটি ছবির পোস্টার হাতে নিয়ে রয়েছেন তিনি।সেই পোস্টারের ওপর লেখা , একে ভার্সেস আরকে। অর্থাৎ আমির বনাম রণবীর।পোস্টারটি শেয়ার করে দর্শকের উদ্দেশে আলিয়াকে বলতে শোনা গিয়েছে, সেরার সেরাদের যুদ্ধ। তাঁর দুজন সবথেকে প্রিয় অভিনেতা এবার পরস্পরের মুখোমুখি হচ্ছে। দারুণ একটা ব্যাপার হতে চলেছে। একটু অপেক্ষা করুন। তবে,একে ভার্সেস আর কে কিন্তু কোনো সিনেমার ঘোষণা নয়। বিজ্ঞাপনের কাজ। সেটিও এই ভিডিওর সঙ্গে হ্যাশট্যাগ দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আলিয়া। সেই পোস্টারের ওপর লেখা,চূড়ান্ত ব্লকব্লাস্টার এবং বছরের সেরা দ্বন্দ্ব। জানা যাচ্ছে, এই বিজ্ঞাপন পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক নিতেশ তিওয়ারি।

রণবীরের আসন্ন সিনেমা রামায়ণের পরিচালক তিনি। এই নিতেশ তিওয়ারিই উপহার দিয়েছেন আমিরের সঙ্গে দঙ্গলের মতো ব্লকবাস্টার। তাই দুই তারকাকে একফ্রেমে নির্দেশ এবার তিনিই দেবেন। আর সেই বিজ্ঞাপন দেখার অপেক্ষায় ফ্যান ফলোয়াররা।