
লাল সিং চাড্ডা’র বক্স অফিসে ভরাডুবির পর অভিনয় ছাড়তে চেয়েছিলেন আমির খান।চেয়েছিলেন আর দশটা সাধারণ মানুষের মতোই পরিবারের সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিতে। তবে প্রাক্তন স্ত্রী কিরণ রাও, সন্তান জুনায়েদ খান আর তাঁর প্রযোজনা সংস্থার কর্মীরা মিলে আমিরকে বোঝান।
মন বদলান অভিনেতা।তবে এবার অভিনয় ছাড়া নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন আমির খান ও কিরণ রাও। সমালোচক অনুপমা চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে অবসর নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন।এই সাক্ষাৎকারে অভিনেতা পরিষ্কার বলে দেন, ৭০ বছর বয়সে অবসরে যেতে চান তিনি।আমির জানিয়েছেন, অবসরে যাবেন,এ নিয়ে তিনি খুবই রোমাঞ্চিত ছিলেন। সকালে উঠে যোগব্যায়াম করবেন,পরিবারের সঙ্গে সময় কাটবেন,সব মিলিয়ে পরিকল্পনা মন্দ লাগছিল না।কিন্তু যখন মন বদলান,তখন নতুনভাবে শুরু করতে চান। আমিরের ভাষ্যে, তিনি এখন একসঙ্গে ৬টা প্রকল্পে হ্যাঁ বলেছেন, ক্যারিয়ারে কখনোই এমনটা হয়নি।উল্লেখ্য আমির বিরতি নিয়ে সিনেমা করেন। একসঙ্গে একটির বেশি সিনেমা করেন না।সেই আমির একসঙ্গে ছয়টি প্রকল্পে কাজ করছেন,সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন অভিনেতা। আমিরের ভাষ্যে, ‘সম্ভবত ক্যারিয়ারের শেষ ১০ বছরের চক্রে প্রবেশ করেছেন। এ জন্য ভাবলেন, শেষ ১০ বছর সবচেয়ে বেশি কাজ করা যাক। আমির-র বয়স এখন ৫৯, আশা করেন ৭০ পর্যন্ত কাজ করার মতো সুস্থ থাকব।’আমির কথার মধ্যেই তাঁর অবসরের সিদ্ধান্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অনুপমা চোপড়া ও কিরণ। দুজনেই ক্লিন্ট ইস্টউডের উদাহরণ দেন। তবে আমির উত্তরে বলেছেন, তিনি বিরল প্রতিভা। আমির জানিয়েছেন, ক্যারিয়ারের এই শেষ ১০ বছরে তিনি যতটা সম্ভব নতুন প্রতিভা তুলে আনতে চান।তাঁর কাছে যাদের প্রতিভাবান মনে হবে, তাদের সমর্থন দেবেন। সেটা লেখক, নির্মাতা, গায়ক বা অভিনয়শিল্পী হতে পারে।








