গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Entertainment ২৭ বছর পর গানে ফিরছেন আমির

    ২৭ বছর পর গানে ফিরছেন আমির

    0
    197
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    সিনেমায় মি. পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও সফল তিনি। ১৯৯৮ সালে তিনিই প্রথম খান, যিনি বিক্রম ভাটের গুলাম ছবিতে আতি কেয়া খান্ডালা গানটি গেয়েছিলেন।

    সেই সময়ে দারুণ জনপ্রিয়তাও পেয়েছিল গানটি। জানা যাচ্ছে দীর্ঘ ২৭ বছর পর আমির আবার পর্দায় গাইছেন। তিনি বলেছেন, যখন আতি কেয়া খান্ডালা গানটি গেয়েছিলেন, তখন অতটা তৈরি ছিলেন না। তবে তিনি ভাগ্যবান, শ্রোতারা গানটি পছন্দ করেছিলেন। এবার বেশ কয়েক বছর ধরে গায়ক হওয়ার জন্য সঠিকভাবে প্রশিক্ষণ নিচ্ছেন।এবার গাইবেন একটি কমেডি ছবির জন্য।এটি বাসু চ্যাটার্জি বা হৃষিকেশ মুখার্জি ঘরানার ছবি, যা অনেকে তৈরি করতে ভুলে গেছেন। তাঁর গাওয়া গান নিয়ে আমির আরও বলেছেন, তিনি এই ছবিতে দুটো গান গাইছেন তাঁর নিজের গলায়। আর তাঁর সঙ্গীতগুরু হচ্ছেন সুচেতা ভট্টাচার্য। উনি অভিনেতা আমির খানকে নিয়মিত গানের প্রশিক্ষণ দিচ্ছেন।জানা যাচ্ছে,ছবিটিতে আমির একটি ক্যামিও চরিত্রে অভিনয়ও করেছেন। আমির আরো জানিয়েছেন, তিনি লতা মঙ্গেশকরের বিরাট ফ্যান। দিন শুরু হয় লতার গান দিয়েই। তিনি লতা মঙ্গেশকরকে অনেক মিসও করেন।লতার সঙ্গে একটা সময় নিয়মিত যোগাযোগ করতেন।

    উল্লেখ্য, আমিরের গানগুলোর সুর করেছেন রাম সম্পাথ। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে গানগুলো প্রকাশের পর শ্রোতাদের অনুভূতি জানার অপেক্ষায় থাকবেন অভিনেতা আমির খান।