গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment মেলবোর্নে আমির খানকে বিশেষ সম্মাননা 

    মেলবোর্নে আমির খানকে বিশেষ সম্মাননা 

    0
    147
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ও প্রশংসিত সিনেমা সিতারে জামিন পার এর সাফল্যের মাঝেই নতুন করে সম্মানিত হতে যাচ্ছেন অভিনেতা আমির।

    ১৪ থেকে ২৪ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন। এ উৎসবের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমির খান। তার দীর্ঘ অভিনয়জীবনের উল্লেখযোগ্য চলচ্চিত্র নিয়ে হবে বিশেষ আলোচনাসভা।এছাড়া সিতারে জামিন পার সিনেমার একটি বিশেষ প্রদর্শনীও হবে ফেস্টিভ্যালে। প্রদর্শনীর পর ছবির পরিচালক আরএস প্রসন্ন ও আমির খান অংশ নেবেন দর্শকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে।এই সম্মাননা প্রসঙ্গে আমির খান বলেছেন, মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে পেরে তিনি সত্যিই সম্মানিত ও আনন্দিত। এই উৎসব ভারতীয় চলচ্চিত্রের বৈচিত্র্য ও সমৃদ্ধিকে অসাধারণভাবে তুলে ধরে।

    তিনি আরও বলেছেন, সিনেমার শক্তি উদযাপন এবং দর্শকদের সঙ্গে তাঁর প্রিয় সিনেমাগুলো নিয়ে আলোচনা করার অপেক্ষায় আছেন। সিতারে জামিন পার-এর গল্প দর্শকদের হৃদয় ছুঁয়েছে, এটাই তাঁর সবচেয়ে বড় পুরস্কার।