
যার রূপের পাশাপাশি অভিনয়েও মুগ্ধ লাখো দর্শক, তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতে পা রাখেন বলিউডে। এরপর হয়ে ওঠেন একাধিক হিট ছবির নায়িকা। কিন্তু ঐশ্বরিয়ার বলিউডে পা রাখার কথা ছিল আমির খানের বিপরীতে, সুপারহিট ছবি রাজা হিন্দুস্তানি দিয়ে?
৯০ দশকের শুরুর দিকেই ঐশ্বরিয়া ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দ।সেই সময় ধর্মেশ দর্শনের,রাজা হিন্দুস্তানি ছবির প্রস্তাবও এসেছিল তার কাছে। কিন্তু মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতির কারণে তিনি ছবিটি করতে পারেননি। পরে এই চরিত্রে অভিনয় করেন কারিশমা কাপুর, যিনি তার অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পান।পরে ২০১২ সালে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়েছিলেন,অনেকে ভাবে আমি সৌন্দর্য প্রতিযোগিতা থেকে সিনেমায় এসেছি, কিন্তু তা ঠিক নয়।প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই আমার হাতে অন্তত চারটি ছবির প্রস্তাব ছিল।
আমি তখন সিনেমা থেকে কিছুটা দূরে থাকতে চেয়েছিলাম বলেই মিস ইন্ডিয়ায় অংশ নিই। যদি আমি প্রতিযোগিতায় না যেতাম, তাহলে রাজা হিন্দুস্তানিই হতো আমার প্রথম সিনেমা।পরিচালক ধর্মেশ দর্শনও এক সাক্ষাৎকারে বলে ছিলেন, ঐশ্বরিয়া ছিলেন তাঁর প্রথম পছন্দ।কিন্তু মিস ওয়ার্ল্ডের দায়িত্বের কারণে তিনি সময় দিতে পারেননি। ফলে কারিশমাকে নিয়ে ছিলেন।








