আমির খানের ঘরোয়া বিয়ে

0
34
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

বলিউডে আজ বছরের অন্যতম বহুল চর্চিত সানাই বাজতে চলেছে। জীবনের নতুন ইনিংস শুরু করছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাট-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ৬১ বছর বয়সী অভিনেতা।

মুম্বইয়ের পালি হিলে আমিরের নিজের বাড়িতেই বসছে এই বিয়ের আসর। একেবারেই আড়ম্বরহীন, ঘরোয়া অনুষ্ঠানে রেজিস্ট্রি ম্যারেজ করবেন তাঁরা।আমির ও গৌরী দুজনেই এই বিশেষ দিনটিকে সংবাদমাধ্যমের লাইমলাইট থেকে দূরে রাখতে চেয়েছেন। জানা গেছে, মাত্র ১০০ থেকে ১৫০ জন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুর উপস্থিতিতে চার হাত এক হবে। এমনকি বিয়ের পর কোনও জমকালো রিসেপশন পার্টিরও আয়োজন রাখা হয়নি।বিয়ের আগে আমির খান বলেছেন, এটা তাঁদের পরিবারের কাছে খুবই বিশেষ একটা দিন। সবাই তাঁদের জন্য আশীর্বাদ করবেন, যেন তাঁরা সুখে থাকতে পারেন। উল্লেখ্য আমির খানের স্ত্রী গৌরী,বেঙ্গালুরুতে বড় হওয়া ওয়েলনেস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। প্রচারের আলো থেকে দূরে থাকা গৌরীর এর আগেও একটি বিয়ে হয়েছিল। তাঁর ৭ বছরের একটি ছেলেও রয়েছে। গৌরীর পারিবারিক ইতিহাস অত্যন্ত আকর্ষণীয়। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত ফিলিপ স্প্র্যাট-এর নাতনি।

এই ফিলিপ স্প্র্যাট ১৯২০-এর দশকে ভারতে এসে দেশের স্বাধীনতা আন্দোলন এবং বামপন্থী বা কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়েছিলেন।