গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment প্রেমে সিলমোহর দিলেন আমির 

    প্রেমে সিলমোহর দিলেন আমির 

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বেশ অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, আবার প্রেমে মজেছেন আমির খান। বিভিন্ন সময়েই এমন খবরে কোনো প্রতিক্রিয়া দেননি মিস্টার পারফেকশনিস্ট।

    অবশেষে অভিনেতা নিজেই দিয়েছেন সিলমোহর, প্রকাশ্যে এনেছেন তার নতুন প্রেমিকাকে।সম্প্রতি শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে নিজের প্রেমিকার পরিচয় করিয়ে দিয়েছেন আমির।মজার বিষয় হচ্ছে, আমিরের প্রেমিকা আর শাহরুখের স্ত্রীর নাম একই, গৌরী,কাকতালীয়ভাবে অভিনেতার তৃতীয় প্রেমও হিন্দু ধর্মাবলম্বী। গৌরী স্প্রাট পেশায় প্রযোজক। বলা হচ্ছে,দেড় বছর ধরে একসঙ্গে থাকার পর নতুন সঙ্গীকে প্রকাশ্যে এনে আরো একটি গোপনীয়তার ওপর থেকে পর্দা সরিয়েছেন আমির।জানিয়েছেন, তিনি সবার আগে সালমান এবং শাহরুখের সঙ্গে গৌরীর পরিচয় করিয়েছেন। তার পর নতুন প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন। আমির খান বলেছেন, তাঁর মুম্বাইয়ের বাড়িতে শাহরুখ-সালমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আগে ওদের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দেন। তারপর বাকিদের জানালেন।গৌরীর সঙ্গে প্রেম প্রসঙ্গে তিনি লগান ছবির কথা উল্লেখ করেছেন।এই ছবিতে আমির অভিনীত চরিত্রের নাম ছিল ভুবন,আর নায়িকার নাম গৌরী।সে কথা মনে করিয়ে দিয়ে আমির বলেছেন, এত দিনে ভুবন তার গৌরীকে পেল। সঙ্গে এ-ও জানিয়েছেন, ২৫ বছর আগে বেঙ্গালুরুর এই মহিলার সঙ্গে তার পরিচয়। অবশেষে সেই পরিচয় পূর্ণতা পেল।সেইসঙ্গে আমির নিজের,আকেলে হাম আকেলে তুম ছবির জনপ্রিয় গান রাজা কো রানি সে প্যায়ার হো গ্যয়া শোনান উপস্থিত সাংবাদিকদের।

    আমির জানিয়েছেন,৬০ বছর বয়সে আর বিয়ে করা উচিত কি না,তিনি জানেন না।তবে তার ছেলে-মেয়েরা ভীষণ খুশি।তারা বাবার জীবনের নতুন অধ্যায় দেখতে আগ্রহী।