গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ভুল পথে চলছে আপ, তোপ আন্নার

    ভুল পথে চলছে আপ, তোপ আন্নার

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স
    রাঘব চাড্ডা-সহ আপের সাত সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার পরেই অরবিন্দ কেজরিওয়ালের দলের সমালোচনা করেছেন আন্না হজারে।
    তিনি বলেছেন, আপ নেতৃত্বের ব্যর্থতা। যদি ওই দল সঠিক পথ অনুসরণ করত, তা হলে রাঘব চাড্ডা-সহ আপের সাত সাংসদ আপ ছাড়ত না। শনিবার মহারাষ্ট্রের অহল্যানগর জেলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আন্না বলেছেন, নিশ্চয়ই ওই সাংসদরা কোনও সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সেই কারণেই ওঁরা দল ছেড়েছেন। গণতন্ত্রে প্রত্যেকেরই মতপ্রকাশের অধিকার রয়েছে। একই সঙ্গে তাঁর সংযোজন, থাকবেন না চলে যাবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার এক জন মানুষের রয়েছে।রাঘবের সঙ্গে আপ-এর যে রাজ্যসভা সাংসদেরা শুক্রবার বিজেপিতে যোগদানের ঘোষণা করেছেন, তাঁরা হলেন— প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, দলের অন্যতম সম্পাদক সন্দীপ পাঠক, তিন শিল্পপতি— রাজেন্দ্র গুপ্ত, অশোক মিত্তল ও বিক্রম সাহনে এবং দিল্লির নেত্রী স্বাতী মালিওয়াল।
    এঁদের মধ্যে স্বাতী লোকসভা ভোটের আগেই বিদ্রোহী হয়েছিলেন।