
সরকারি স্কুল ভবন নিমাণে ২ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগে আম আদমি পার্টি নেতা মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনকে তলব করেছে দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা। চলতি সপ্তাহেই হাজিরা দিতে হবে দু জনকে।
গত ৩০ এপ্রিল দুই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে। সত্যেন্দ্রকে ৬ জুন এবং সিসৌদিয়াকে ১৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, আপ সরকারে থাকাকালীন ১২ হাজারেরও বেশি শ্রেণিকক্ষ এবং স্কুল ভবন নির্মাণে হাজার হাজর কোটি টাকা ব্যয় করা হয়েছিল। এসিবির অভিযোগ, এই প্রকল্পের অধীনে দিল্লি জুড়ে প্রায় ১২ হাজার ৭৪৮টি শ্রেণিকক্ষ এবং স্কুল ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল।
কিন্তু আর্থিক অনিয়ম, হিসাব-বহির্ভূত ভাবে অত্যাধিক খরচ ইত্যাদি নানা বিষয় ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে। সব মিলিয়ে আনুমানিক ২০০০ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে বলে দাবি এসিবির।








