গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National কেজরিওয়ালের বাড়িতে আবর্জনা, আটক মালিওয়াল

    কেজরিওয়ালের বাড়িতে আবর্জনা, আটক মালিওয়াল

    0
    112
    ছবি সৌজন্যে : এক্স
    আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে আবর্জনা ফেলার অভিযোগে দলেই রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে আটক করেছে পুলিশ। দিল্লিতে অপরিচ্ছন্নতার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল।
    ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার দিল্লির বিকাশপুরী এলাকায় স্বাতী মালিওয়াল ও বেশ কিছু বাসিন্দাকে দেখা গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে আবর্জনা ফেলতে। স্বাতী মালিওয়াল বলেছেন, তাঁরা এই আবর্জনা অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে নিয়ে যাবেন এবং তাঁকে জিজ্ঞাসা করব যে তিনি দিল্লির প্রতিটি এলাকায় এই নোংরা উপহার দিয়েছেন।দিল্লিতে স্বাস্থ্যবিধি এবং পরিকাঠামো সংক্রান্ত পরিস্থিতির অবনতি হয়েছে। স্থানীয় বিধায়কের কাছে একাধিক অভিযোগ জানানো সত্ত্বেও রাস্তায় আবর্জনা ফেলা হচ্ছে। দিল্লির প্রতিটি কোণ নোংরা, রাস্তা ভাঙা, ড্রেন উপচে পড়ছে।
    আপ সাংসদের কথায়, এই প্রতিবাদ কোনও দলের বিরুদ্ধে নয়। পরে স্বাতী মালিওয়ালকে আটক করেছে দিল্লি পুলিশ।